Skip to main content

Posts

বিশ্ববঙ্গ সাহিত্য উৎসবে শ্রী সদ্যোজাত পুরস্কৃত

দুইদিন ব্যাপী বিশ্ববঙ্গ  বাংলা সাহিত্য একাডেমির দ্বিবার্ষিক সম্মেলন, সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী হেমন্ত বসু ভবনে নলিনী গুহ সভাগৃহে। অনুষ্ঠানে  কবি ও সাহিত্যিক শ্রী সদ্যোজাতর "বর্তমান সময়ে বাংলা সাহিত্যে বিপর্যয়" শীর্ষক বক্তব্যটি ছিল হৃদয়গ্ৰাহী। তিনি কোন অনুদান ছাড়াই পক্ষপাতিত্ব বিহীন এই সাহিত্য উৎসবের ভূয়সী প্রশংসা করেন। শ্রী সদ্যোজাতকে "বাকিটা গদ্য কিংবা অবকাশ" কাব্যগ্রন্থের জন্য স্বামী কেবলানন্দ মহারাজ স্মৃতি পুরস্কারে সম্মানিত করা হল।এছাড়াও পুরস্কৃত হলেন কবি ও সাহিত্যিক দেবপ্রসাদ বসু, প্রবীর দে, অসিত কুমার রায়। বিশ্ববঙ্গ সাহিত্য একাডেমির পাঁচটি পত্রিকাকে সম্মানিত করা হয়। পুরস্কার তুলে দিলেন বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির প্রধান উপদেষ্টা সাহিত্যিক সঞ্জয় কুমার মুখোপাধ্যায়। 
Recent posts

রহস্যময় গল্প নিয়ে নির্মিত UNLOCK 🔓 7 এর ট্রিজার লঞ্চ হয়ে গেল কলকাতায়

ডিজিটাল ডেস্ক,কলকাতা,এপ্রিল,২০২২:- রহস্যময় গল্প নিয়ে নির্মিত UNLOCK 🔓 7 এর ট্রিজার লঞ্চ হয়ে গেল কলকাতায়।।  সাত বন্ধুর পাহাড়ে এক গ্রামে ঘুরতে যাওয়ার গল্প নিয়েই নির্মিত এই UNLOCK 🔓 7 ।। ওখানে পৌঁছানোর পরে তারা বুঝতে পারে লকডাউন এর সময় ওখানকার বসবাসকারী মানুষরা কিভাবে কত সমস্যার মধ্যে দিন কাটায়।। সব শুনে বা দেখে তারা হতবাক হয়ে যায়।। এবং ওই সময়কার এক ঘটনা শুনে বিশমিত হয়ে পড়ে।। সেই রহস্যের সমাধান করতে পারবে নাকি জানতে হলে আপনাদের দেখতে হবে গ্যালাক্সি এন্টারটেইনমেন্টের UNLOCK🔓 7।। পুরো ছবিটার শুটিং হয়েছে শিলিগুড়ি লোলেগাঁও কালিম্পং জুরে।। এই ছবিটির প্রযোজক হলেন নাসিম আহমেদ খান, ছবিটির পরিচালক এবং গল্পটা লিখেছেন ঋক ।। ছবিটিতে অভিনয় করেছেন রাজেশ শর্মা, ঋক, কমল, সানা, চিত্রালী, সৃজা, রিতিশা, রাত্রি, রাজশ্রী, অরুণ এবং নেপালি অভিনেতা-অভিনেত্রীরা।। এই ছবির সংগীত পরিচালনা করেছেন রঙ্গন এবং অর্ণব বসাক, ক্যামেরা করেছেন আশীষ হালদার।।